Monday, October 06, 2008

শেষ

এমনি করেই জানি শেষ হয়ে যাবে বাঁচার ইচ্ছেটাও
এমনি করেই জানি শেষ হবে জীবনটাই;
“দেখা হয়ে বড্ড ভালো লাগলো,
রাত-ও হল বেশ; আজ তবে যাই?”

রাত অনেক হল... ফিরতে অলরেডি লেট
"এগিয়ে দিতে হবে না, কাছেই তো পার্কের গেট
রিক্সা পেয়ে যাব তাড়াতাড়িই...
...ডোন্ট ওরি"

কয়েক মুহূর্ত না হয় কমই পেলে আমায়...
কালের সমূদ্রমাঝে গুটিকয় মুহূর্ত-নিচয়

No comments:

Post a Comment