Sunday, March 09, 2008

হঠাৎই

এমনি হঠাৎ পড়ল তোকে মনে।
সেই হাসি আর নামিয়ে নেওয়া চোখ।
চোখের কোণে চিকিয়ে ওঠা জল...
এলোমেলো সব ভাবনা অনর্থক।

এই সেদিনও হাঁটতে হাঁটতে মোরা,
পেরিয়ে গেছি শুরুর থেকে শেষ।
আজকে হঠাৎ প্রাণের মধ্যে কেন
উজিয়ে ওঠে স্মৃতির অবশেষ?

সত্যিই কি সব কিছু শেষ হল?
সত্যিই কি আর কিছু নেই বাকি?
চল্‌ না আবার ফের থেকে স্টার্ট করি...
এ হাত খানা তোর হাতেতেই রাখি।

No comments:

Post a Comment