Sunday, January 13, 2008

শেষমেশ


এতমাস পরে
পড়ে থাকল শুধু কিছু চেষ্টা।
মিল হওয়ার
খাপ খাওয়ার।।

আর কিছু নেই হাতে।
আছে শুধু চেষ্টার খতিয়ান।

আর কিছু তুলনা...

আমি কি করেছি আর ও কি করেছে...
আমি এটা করেছি তা সত্বেও ও এটা করেছে!
আমি এত করেছি আর ও কি করেছে!
আমার জন্য ও কি করেছে?

আমি চেষ্টা করেছি
চেষ্টা করেগেছি...

মিল হওয়ার
খাপ খাওয়ার।

আমি ওর জন্য কি করেছি?

No comments:

Post a Comment