Wednesday, October 24, 2007

রেগেমেগে লেখা কবিতা
---------------------------------------
একলা বাতায়নেতে দাঁড়িয়ে আছো তুমি
কার প্রতীক্ষায়?
আমার তো নয়...

তোমার জন্য একদিন কেঁদেছিল মন
সেই ইতিহাস
এখনো আমায় কাঁদায়

এখন বিষাদ শুধু জমে আছে এ বুকের চরে
সেই বিষাদে আছড়ে পড়ে নদীর ঢেউ...
আমায় ভাসায়।

তোমায় দেখেও দেখিনা আজকাল...
কিংবা দেখতে ভয় পাই সোজাসুজি
যদি আবার কেঁদে ওঠে মন সেই ভয়

কিন্তু তবু সারাক্ষণ হতাশায় থাকি...
কেন কইতে পারিনি কথা
চোখের ভাষায়!

No comments:

Post a Comment